মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

সাইফ নিজে থেকে পদ্মশ্রী পদক চাননি: কারিনা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে দেয়া পদ্মশ্রী পদক ফিরিয়ে নেবে ভারত সরকার, এরকম খবরে পুরো বলিউডে এখন শোরগোল পড়ে গেছে। এতোদিন পর্যন্ত এ খবর শুনে চুপ করে থাকলেও সাইফের স্ত্রী কারিনা কাপুর আর মুখ বন্ধ করে রাখতে পারলেন না।
২০১০ সালে সাইফ আলী খানকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল ভারত সরকার। এরপর ২০১২ সালে সাইফ রেস্টুরেন্টে এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়ে এক পর্যায়ে ওই ব্যক্তিকে ঘুষি মেরে বসেন। আর তারই পরিপ্রেক্ষিতে সাইফ আলীর পদ্মশ্রী পদক ফিরিয়ে নেবে সরকার বলে বলিউডে কানাঘুষা চলতে শুরু করে।
এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি পাওয়া না গেলেও কারিনা কাপুর আর চুপ থাকতে পারলেন না। তিনি বলেন, সরকার যদি চায়, পদ্মশ্রী পদক ফিরিয়ে নিতে পারে। আর সাইফ নিজে থেকে পদ্মশ্রী পদক চাননি, তাকে সরকারই পদকটি দিয়েছে সিনেমাজগতে অবদান রাখার জন্য।
কারিনা আরও বলেন, সরকার যদি পদ্মশ্রী পদক ফেরত নিতে চান, সাইফ খুশিমনেই তা ফিরিয়ে দেবেন।
সুত্রঃ ইন্টারনেট 

Post Comment

সফলতার বিষয়ে জাকারবার্গের ১০ উক্তি

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রযুক্তি বিশ্বের একজন সফল উদ্যোক্তা। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তলিকায়ও রয়েছে তার নাম। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৪ বিলিয়ন ডলার।
তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মেলনে বক্তব্য রেখেছেন। আর এসকল বক্তব্যে সফলতা বিষয়ে কথা বলেছেন তিনি।
তার বিভিন্ন বক্তব্য থেকে বাছাই করা ১০টি উক্তি প্রকাশ করেছে ইনক ম্যাগাজিন।
১. দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া।
২. আমরা মানুষের সম্পর্কে কী জানতে চাই, সেটি প্রশ্ন না। প্রশ্ন হল মানুষ তাদের সম্পর্কে কতটুকু জানাতে চায়।

Post Comment

টিম কুককে সিইও হওয়ার খবর যেভাবে দিয়েছিলেন স্টিভ জবস

টিম কুকের জীবনী ভিত্তিক বই 'বিকামিং স্টিভ জবস' আর কয়েকদিন পরই বাজারে আসছে। তবে ইতোমধ্যেই বইটি থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ প্রকাশ করছে ফাস্ট কোম্পানি। স্টিভ জবস কিভাবে টিম কুককে সিইও হিসেবে নিযুক্ত করার খবরটি দিয়েছিলেন, সে ব্যাপারেও উল্লেখ করা হয়েছে এই বইতে।
২০০৯ সালের ১১ই আগস্ট স্টিভ টিম কুককে তার বাড়িতে ডেকে পাঠান। টিম কুক জানান, "জবস আমাকে বলল যে সে আমার সাথে একটি ব্যাপার নিয়ে কথা বলতে চায়। সে সময় সারাদিন সে বাড়িতেই থাকতো। আমি তাকে জিজ্ঞাসা করলাম কখন যেতে হবে। এর জবাবে জবস বলল 'এখনই'। তাই আমি তখনই সেখানে যাই। আমি যাওয়ার পর সে আমাকে বলল, 'আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমারই পরবর্তী সিইও হওয়া উচিৎ।' আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এমন কী করছো যা তুমি করতে চাইছো না?"

Post Comment

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া পাঁচ তারকা






হলিউডের পর সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে বলিউড। পৃথিবীর সর্বত্রই তাদের সিনেমার বাজার এখন বীরদর্পে ব্যবসা করছে। জনপ্রিয়তায়ও এখন আর খুব পিছিয়ে নেই বি-টাউন। কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে আছে এই সিনেমার মধ্য দিয়ে। অথচ ক’দিন আগেও বলিউডের বাজার এতো রমরমা ছিলো না। এখন একজন আর্টিস্টকে তার পারিশ্রমিক হিসেবে যা দেয়া হয়, একটা সময় পুরো সিনেমার খরচও তারচেয়ে কম লাগতো। আন্তর্জাতিক বাজারে ভারতীয় সিনেমার রমরমা ব্যবসা আর সমগ্র ভারতবর্ষে বলিউডের সিনেমার ব্যাপক চাহিদার সামনে দর বাড়ে আর্টিস্টদেরও। সময়ের সাথে সাথে পাল্টে যায় বলিউডের সিনেমার ধরণ, পাল্টে যায় তাদের বাজার দর, পাল্টে যায় তাদের আর্টিস্টদের সম্মানিও। বলিউডে তেমন সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া পাঁচ তারকার কথা জানাচ্ছে প্রিয়.কম। যদিও পাঁচ জনের মধ্যে তিনজনই হচ্ছেন খান।

Post Comment

সোমবার, ২৩ মার্চ, ২০১৫

একাত্তর

প্লটঃ একাত্তর 
***
‘ “হ্যালো, হুম, আব্বা, আমি একমাস পরেই আসবো। একটা ভেকেশন আছে তখন। ওকে। খোদা হাফেজ” ফোনটা কেটেই পাশে তাকিয়ে দেখে ক্লার্ক বসে আছে। ওর দিকেই তাকিয়ে আছে। আগে কখনো কথা হয় নি ক্লার্কের সাথে। খুবই অমিশুক ছেলে। তবে জিনিয়াস হিসেবে পরিচিত। মোটা কাচের চশমার পেছনে নীল চোখদুটো জলজল করছে। গায়ের রঙটা ফর্সা হলেও চেহারায় অস্ট্রেলিয়ান ভাবটা নেই। ঠোঁট পাতলা, কোঁকড়া চুল।
ক্লার্ক বলল, “আমি ভেবেছিলাম, তুমি আপসেট থাকবে”
শরিফা পুরো আকাশ থেকে পড়ল। বাংলায় কিভাবে কথা বলছে ক্লার্ক? টোনে বিদেশী টান থাকলেও এতো নিখুঁত বাংলা জানাটাও অস্বাভাবিক।
ক্লার্ক আবার বলল, “Hey! Are you listening to me?”
“Yes, I am. তুমি বাংলা জানো?”
ক্লার্ক হাসলো। বলল, “শুধু বাংলা না, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, মান্দারিন, কোরিয়ান, হিন্দী, উর্দু...”
“ বাস, বাস, হয়েছে। এতো ভাষা কিভাবে জানো?”
“শিখেছি”
“কেন?”
“আমার রিসার্চের জন্য”
“হুম”
“সিরিয়াসলি?”
“হুম”
“রিসার্চের জন্য ভাষা শেখার কী দরকার? অনুবাদ তো পাওয়াই যায়”
“হুম, তা যায়। কিন্তু অনুবাদগুলোতে অনেকসময় পুরোপুরি ভাবটা প্রকাশ হয় না অরিজিনাল বইয়ের”
“হুম। কী যেন বলছিলে?”

Post Comment

রবিবার, ২২ মার্চ, ২০১৫

ফেসবুক দিবে উত্তরাধিকার সূত্রে মালিকানা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের উত্তরাধিকারী অনুমোদন করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষের  বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই সেবা চালু করার ঘোষণা দিলেও অচিরেই পৃথিবীর অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।
কোন ব্যক্তির মৃত্যুর পর তার অ্যাকাউন্ট পরিচালনা ও সেখান থেকে বিভিন্ন মন্তব্য করা যেন সম্ভব হয় সেজন্যেই পরিবারের একজন সদস্যকে উত্তরাধিকারী করার বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ফেইসবুক কর্তৃপক্ষের দেয়া ঘোষণায় বলা হয়, মনোনীত উত্তরাধিকারী ব্যক্তি প্রয়াত ব্যক্তির বন্ধু ও আত্মীয়স্বজন যারা যোগাযোগের এই মাধ্যমটিতে সংযুক্ত ছিলেন না তাদের পাঠানো রিকোয়েস্টে সাড়া দিতে পারবেন। এমন কি প্রয়াত ব্যক্তির প্রোফাইল এবং ফাইলে ছবি আপলোট করাসব বিভিন্ন মন্তব্যও করতে পারবেন।
সুত্রুঃ ইন্টারনেট 

Post Comment

জানেন কি ফেসবুক কর্মীদের মাসিক বেতন কত ?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসের কর্মীদের বেতন নিয়ে কম-বেশি আগ্রহ আছে অনেকেরই। অন্য যেকোন অফিসের চেয়ে ফেসবুকের  কর্মীদের বেতন তালিকায়ও আছে বৈচিত্র।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে যারা কাজ করছেন তারা মাসে কত বেতন পান সম্প্রতি এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে চাকরি বিষয়ক ওয়েবসাইট 'গ্ল্যাসডোর'
*ওই ওয়েবসাইট অনুযায়ী, ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গের বছরে বেতন মাত্র এক ডলার। যদিও ফেসবুকে তার ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ সর্বশেষ খবর অনুযায়ী)।

Post Comment

ফেসবুক গোপনীয়তা রক্ষার্থে দারুন কিছু টিপস

ফেসবুকে ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তিগত বিষয়াদি সংরক্ষিত থাকে যেমন, ছবি, বার্তা, ভিডিও প্রভৃতি। এগুলোর কিছু কিছু ‘পাবলিক’ এক্সেসের উপযোগী থাকে, অর্থাৎ সবাই সেগুলো দেখতে পারে। কিন্তু ফেসবুকে ব্যবহারকারীদের কিছু গোপনীয় ছবি, মেসেজ, স্ট্যাটাস প্রভৃতিও থাকে যেগুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য অ্যাক্সেসের উপযোগী হয়। এই পোস্টে আমরা এমন কিছু উপায় দেখব যার মাধ্যমে ফেসবুকে প্রাইভেসি (গোপনীয়তা) আরও উন্নত করা সম্ভব।

১. প্রাথমিক সেটআপ

ফেসবুকের বেসিক (প্রাথমিক) প্রাইভেসি সেটিংসগুলো কনফিগার করে নিন। আপনার পোস্টগুলো কারা কারা দেখবে, কোন থার্ড-পার্টি অ্যাপ আপনার ফেসবুক প্রোফাইলে এক্সেস পাবে, আপনার ফেসবুক প্রোফাইলের কোন কোন তথ্য সবাই দেখতে পাবে প্রভৃতি বিষয় আগে থেকেই ঠিক করে নিন। এই ফেসবুক লিংকে ভিজিট করে এ সম্বন্ধে বিস্তারিত দেখুন।

২. টাইমলাইন রিভিউ চালু করুন

টাইমলাইন রিভিউ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। আজকাল ফেসবুকে প্রায়ই দেখা যায় লোকজন ঢালাওভাবে একে অন্যকে ট্যাগ করছে। ছবি, ভিডিও, পোস্ট প্রভৃতিতে অনাকাঙ্ক্ষিতভাবে ট্যাগড্‌ হননি এমন ফেসবুক ব্যবহারকারী খুঁজে পাওয়াই কঠিন। ট্যাগকৃত ছবি বা অন্যান্য পোস্ট ট্যাগ হওয়া ইউজারের প্রোফাইলে এসে হাজির হয়। অনেকেই এটা পছন্দ করেন না। টাইমলাইন রিভিউ চালু করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তখন আপনাকে কেউ কোনো পোস্টে ট্যাগ করলে সেটি সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেনা। বরং আপনাকে নোটিফিকেশন দেয়া হবে এবং আপনি চাইলে ট্যাগড্‌ পোস্টটি প্রোফাইলে আনতে পারেন অথবা নিজেকে ট্যাগ থেকে তুলে আনতে পারেন। টাইমলাইন রিভিউ সম্পর্কে আরও জানতে এই ফেসবুক লিংক দেখুন। আর ফিচারটি চালু করতে কম্পিউটারে ফেসবুক ভিজিট করে এই ধাপগুলো অনুসরণ করুনঃ Settings > Timeline and Tagging > Review posts friends tag you in before they appear on your Timeline? > Edit > Enabled.

Post Comment

ফেসবুকে আপনার বন্ধুকে জানান Thank You (New Facebook Feature)

 আজ আপনাদের দেখাবো ফেসবুকের একটি ফাটাফাটি ট্রিক্স। ফেসবুকের নতুন ফিচার। আমি প্রথম এটা করে মুগ্ধ।
সাম্প্রতি ফেসবুক বন্ধুদের Thank You দেবার সিস্টেম চালু করেছে। একটু অন্য ভাবে। এর মাদ্ধমে আপনি ১০/১৫ টি পিকচার বা স্টাটাস দিয়ে ১ মিনিট এর ভিডিও টি বানাতে পারবেন।  আপনি চাইলে পুরনো ছবি দিয়েই করতে পারেন, চাইলে নতুন আপলোড করে বানাতে পারবেন।
চলুন দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রসেসটি।
প্রথমে এখানে যান। www.facebook.com/thanks গেলেই এমন দেখতে পারবেন। এখান থেকে আপনার যে বন্ধুকে ধন্যবাদ জানাতে তাকে সিলেক্ট করুন। এবং সে আপনার কি মানে বন্ধু? পুরনো বন্ধু? নাকি ফ্যমিলি নিচে থেকে তা সিলেক্ট করুন। নিচে হলুদ হাইলাইট করা দেখুন।

Post Comment

যেনে নিন সব সিমের এসএমএস ব্যান্ডেল প্যাক এবং নিজের নাম্বার জানার কোড।

আসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন।আমি ও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি।আজ আমি বেশী বড় পোস্ট করছি না।শুধু আপনাদের জানাতে পোস্ট টি করা। প্রায় অনেকে এই পোস্ট সম্পরকে জানে।কিন্তু যারা
যানে না বা মনে নাই তাদের কে মনে করিয়ে দেওয়ার জন্য পোস্ট টি করা।
GP: 100 SMS 5 tk
Active Code:*111*10*6#
For SMS Check:*566*2#
Banglalink: 100 SMS 1.14 tk(ভ্যাট সহ)
Active Code:*222*8#(Auto Renew)
For Deactive:*222*9#
For SMS Chack:*124*3#

Post Comment

নতুন মোবাইল কেনার আগে অবশ্যই জরুরী কিছু টিপস দেখে নিন

বেশ কিছু অর্থ খরচ করে শখের জিনিসটি কিনতে গেলে নানা দোটানায় পড়তে হয়। এটা ভালো হবে তো, নাকি ওটা? এমন আরো অনেক প্রশ্ন। এ যুগে অতিপ্রিয় মোবাইল ফোনসেট কেনার সময় তো চিন্তার শেষ নেই। তাই আপনাদের মস্তিষ্কের চাপ কিছুটা কমিয়ে দিতে মোবাইল ফোনসেট কেনার ২০টি  টিপস দেওয়া হলো।

১. ডিজাইন নিয়ে একটু চিন্তা করুন
স্মার্ট ফোনের ক্ষেত্রে ডিজাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কিছু নেই। এটা একান্ত নিজের রুচির ব্যাপার। বাজারের সব স্মার্ট ফোনের নজরকাড়া ডিজাইন রয়েছে। আবার বিভিন্ন কেস রয়েছে ফোনটিকে আরো আকর্ষণীয় করার জন্য। কাজেই নিজের ব্যক্তিগত চাহিদা এবং রুচি অনুযায়ী ডিজাইন পছন্দ করাই ভালো।
২. ওজন এবং অনুভূতি
মোবাইল ফোনসেটের এ বৈশিষ্ট্য নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। অনেক ফোন আছে যা পকেটে থাকলে আপনি বুঝতেই পারবেন না যে কিছু একটা রয়েছে। মোবাইল ফোনসেট যত বড় হয় সাধারণত এর ওজনও তত বেশি হয়। তবে এসব দেখার আগে খেয়াল করবেন ফোনসেটে ব্যাটারি লাগানো রয়েছে কি না। কারণ ব্যাটারির ওজনটিও বেশ হয়।

Post Comment

মোবাইল ফোনে ব্যবহার করুন ২০০ জিবির এসডি কার্ড!!

দিন দিন মানুষের তথ্য-যোগাযোগ এবং বিনিয়োগ 
 চাহিদা বেড়েই চলছে, ৩২ জিবি মাইক্রো এসডি কার্ডও এখন ব্যবহারকারীদের প্রত্যাশা ঠিকমতো মেটাতে পারছে না। যার ফলে চাপ পড়ছে মোবাইলের ওপর। মোবাইল ফোনের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকায় মেমোরি কার্ড নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ক নিয়ে এসেছে ২০০ জিবি ধারণক্ষমতাসম্পন্ন মাইক্রো এসডি কার্ড। এই কার্ডের আকৃতি অনেক ছোট প্রায় মানুষের নখের সমান!

Post Comment

অব্যবহৃত সিমের মালিকানা হারাবেন গ্রাহক

মোবাইল সংযোগ একনাগাড়ে দুই বছর ব্যবহার না করলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহক। এরপর সংশ্লিষ্ট কোম্পানি ওই নম্বরটি বিক্রি করে দিতে পারবে। এ ছাড়া অব্যবহৃত ইন্টারনেট ডেটা পরের মাসে কেনা প্যাকেজের সঙ্গে ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি মোবাইল ফোন কোম্পানিগুলোকে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় তিনটি সুনির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানিগুলো বলছে, তাদের সঙ্গে আলোচনা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশের মোবাইল খাতের জন্য এ সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবেই দেখছে।
বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী (জানুয়ারি ২০১৫ পর্যন্ত), দেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৬০ হাজার। আর ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার।
গত বৃহস্পতিবার বিটিআরসির জারি করা ‘ডাইরেকটিভস অন সার্ভিস অ্যান্ড ট্যারিফ ২০১৫’ শীর্ষক এই নির্দেশনায় মোবাইল অপারেটরদের বিভিন্ন সেবা, অফার, নম্বর প্ল্যান, ব্যবহার নোটিফিকেশন, ট্যারিফ ও চার্জ, প্রচারমূলক কার্যক্রম (প্রমোশনাল অ্যাক্টিভিটিজ), মার্কেট কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

Post Comment

শনিবার, ২১ মার্চ, ২০১৫

ক্ষুধার্ত থেকো, বোকা থেকো-স্টিভ জবস

স্টিভ জবস বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও অ্যানিমেশন স্টুডিও পিক্সারের (টয় স্টোরি, ফাইন্ডিং নিমো, মনস্টার ইনকরপোরেটেড, ওয়াল-ই, আপ-এর মতো অসাধারণ অ্যানিমেশন তৈরি করেছেন) প্রধান নির্বাহী কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হিসেবে ২০০৫ সালে আমন্ত্রিত হয়েছিলেন স্টিভ জবস। সে বছর ১২ জুন এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীর সেই সমাবর্তন অনুষ্ঠানে যে ভাষণটি তিনি দিয়েছিলেন,সেটি সত্যিই অসাধারণ। আসাধারন এই গল্পটি আমি আজ আমার বন্ধুদের সাথে share করতে চাচ্ছি......
স্টিভ জবসঃ-
প্রথমেই একটা সত্য কথা বলে নিই। আমি কখনোই বিশ্ববিদ্যালয় পাস করিনি। তাই সমাবর্তন জিনিসটাতেও আমার কখনো কোনো দিন উপস্থিত হওয়ার প্রয়োজন পড়েনি। এর চেয়ে বড় সত্য কথা হলো, আজকেই কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছে থেকে দেখছি আমি। তাই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। কোনো কথার ফুলঝুরি নয় আজ, স্রেফ তিনটা গল্প বলব আমি তোমাদের। এর বাইরে কিছু নয়।
আমার প্রথম গল্পটি কিছু বিচ্ছিন্ন বিন্দুকে এক সুতায় বেঁধে ফেলার গল্প।

Post Comment

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

"এপিঠ ওপিঠ"

একটা মেয়ে ষ্টেশনে বসে নাকের পানি, চোখের পানি এক করে ফেলছে। দেখতে কুৎসিত লাগার মত ব্যাপার। কিন্তু এই কুৎসিত দৃশ্যটি মানুষ প্রবল আগ্রহ নিয়ে দেখছে। প্রত্যেক সমাজের মানুষ আলাদা কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। আমাদের সমাজের মানুষজন জন্মায় প্রবল আগ্রহ নিয়ে। সব কিছুতেই আমাদের প্রবল আগ্রহ থাকে। মেয়েটা বিকেল থকেই ষ্টেশনের পাশের টুলে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তার সাথে যোগ হয়েছে মেয়টার চোখের পানি, নাকের পানি। এতক্ষণ কেউ তেমন পাত্তা না দিলেও কয়েকজন মানুষ এখন জটলা পাকাতে শুরু করেছে।
আবিদ পাশের দোকানটায় বসে ছিল। অনেকক্ষণ থেকেই মেয়েটাকে লক্ষ্য করছে। ইদানীং চায়ের সাথে সিগারেট খাওয়ার পরিমাণ বেড়ে গেছে। চা খেলে সিগারেট বাধ্যতা মূলকে পরিণত হয়েছে। চা খাওয়া কমাতে হবে এজাতীয় কথা চিন্তা করতে করতে মেয়েটার সামনে চলে এল।
‘কি সমস্যা?’
মেয়েটা সম্ভবত এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিলনা। অপ্রস্তুত হয়ে চোখ দুটো কপালে তুলে তাকিয়ে থাকল কিছুক্ষণ। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, ‘কিছুনা’।
‘কিছুনা তো এখানে বসে এভাবে ভ্যা ভ্যা করছেন কেন?’

Post Comment

রবিবার, ১৫ মার্চ, ২০১৫

অপয়া (শুভ্র-শৈল্পী)

অপয়া (শুভ্র-শৈল্পী)
------------------------
***
ক্লাসে ঢুকতেই মেয়েটার দিকে দৃষ্টি গেল আমার। কেমন বিষণ্ণ ভঙ্গীতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। যেন পৃথিবীর সমস্ত কর্মকান্ডে তার আগ্রহ শেষ। এখন শুধু হারিয়ে যাওয়ার অপেক্ষা!
আর তাতে বাধ সেধে বসে আছে এই বিরাট জানালা!
মেয়েটা বরাবরই চুপচাপ। নিজের মত একলা থাকা লোকেদের দলে। নির্ঝঞ্ঝাট। ঝামেলামুক্ত। কারো সাতে কিংবা পাঁচে নেই। ঝগড়া কিংবা আড্ডায় নেই। এমনকি তার উপস্থিতি পর্যন্ত অনেকের কাছে অজানা ছিল বহুদিন।
আমি তাকে আগে কখনোই লক্ষ্য করিনি। দরকার হয়নি আসলে। এমন কোন ঘটনাই ঘটেনি,যাতে তার প্রতি কয়েকজোড়া চোখের দৃষ্টি পড়ে! আর সেই দৃষ্টি আটকে থাকে কিছুটা সময়! কিন্তু সেদিন ভিন্ন ঘটনা ঘটেছিল। এম্নিতে মেয়েটা ক্লাসে নিয়মিত। ক্লাস শুরু হওয়ার বেশ আগে হাজির হয়ে যায়। যাতে আলাদা মনযোগ না পড়ে,তার প্রতি। কিন্তু সেদিন.....
রাজন স্যার ক্লাস নিচ্ছিলেন। লেকচারের বিষয়বস্তু অত্যন্ত জটিল। দুর্বোধ্য। এবং কেউই কিছু বুঝতে পারছিলনা বলে,স্যার ভয়ানক রেগে ছিলেন। ঠিক সেই সময়,মেয়েটা কোত্থেকে যেন এসে হাজির হলো। রাজন স্যারের দিকে তাকিয়ে ঝড়ো কাকের মত কাঁপতে কাঁপতে বলল,
"স্যার আসব?"

Post Comment

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

ছেলেমানুষী

ছেলেমানুষী
-জাহিদ, সময়টা বলতে পারবে?
-হুম। কেন পারবো না?
-বল তাহলে।
-এখন সময় সন্ধ্যা সাতটা বেজে সাইত্রিশ
মিনিট।
-জাহিদ, তুমি ভালো করেই জানো আমি এই
সময়টা তোমার কাছে জানতে চাইনি। চব্বিশ
ঘন্টার হিসেব রাখার জন্য দেয়াল ঘড়িটাই
যথেষ্ট। টিক টিক করে প্রতি সেকেন্ডের
হিসেব দিয়ে যায় সে।
-ও! আমি ভাবলাম ব্যাটারী বোধ হয় গেছে!
রাগ লাগে রিয়ার। বেশ কিছুক্ষন চুপ থাকার
পর বলে,

Post Comment

রবিবার, ৮ মার্চ, ২০১৫

রোদের মত রূপবতী

রোদের মত রূপবতী
১।
বাইরে অনেক ঝড়বৃষ্টি। দ্রিম-দ্রাম বাজ পড়ছে, বিজলি চমকাচ্ছে। কোথাকার যেন ছাদ ঢালাইয়ের টিন ওড়ার ঠন ঠন শব্দ ভেসে আসছে। বাতাসের চোটে ঘরের পাশে নারকেল গাছটার এলোপাতাড়ি নড়াচড়ার শো শো আওয়াজ বড়বেশি কানে লাগে। বাড়ির দরজা জানালা সব বন্ধ, তবুও। আর মাথার উপর চালে বৃষ্টির একটানা ঝমঝম তো আছেই। এত শব্দের মধ্যে রিনির আসোলে পড়তে ইচ্ছে করছে না, মনোযোগ নেই। সোজা কথায় ঘুম আসছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, লোডশেডিং, কাথা একটা জড়িয়ে আরাম করে ঘুমাতে পারলে বেশ হত। কিন্তু আপাতত এই ঘুমের চিন্তা ভুলেও মাথায় আনা যাবে না, কারণ মাত্র ৬ দিন পর এইচ.এস.সি পরীক্ষা। প্রথম পরীক্ষা বাংলা ১ম পত্র। রিনি পিরোজপুর সরকারি কলেজ থেকে পরীক্ষা দেবে। কমার্সের ছাত্রী হিসেবে সে মোটেই ভাল না। এস.এস.সি তে পেয়েছিল "এ মাইনাস"। এবারও হয়ত কোনমতে পাশ করে যাবে। তবে লেখাপড়া বিষয়ে কোন উল্লেখযোগ্য গুন না থাকলেও ওর সবচেয়ে বড় গুন হল, ও অসম্ভব রূপবতী এবং সাংসারিক একটা মেয়ে।
ধুপ করে বই উল্টে মোমবাতিতে ফুঁ দিয়েই রিনির হঠাৎ মনে হল, ভুল হয়ে গেছে। কয়টা বাজে দেখা দরকার ছিল। যদি দশটার বেশি বাজে তাহলে আব্বা তেমন কিছু বলবে না। কিন্তু দশটার আগেই যদি দেখেন রিনি পড়া ছেড়ে উঠে পড়ছে, তখন প্রথমেই তিনি নির্বিকার ভঙ্গিতে আম্মার কাছে যাবেন তারপর শুরু করবেন সেই একই চ্যাচানি।

Post Comment

শনিবার, ৭ মার্চ, ২০১৫

মেঘারণ্যে

মেঘারণ্যে
এক
মনে সুখ থাকলে নিজের জরাজীর্ণ বসতবাড়িটাও প্রাসাদতুল্য মনে হয়, আর ভ্রমণের সাধ জাগলে রেলের লক্কড়ঝক্কড় ট্রেনও উন্নত যান হিসেবে ধরা দেয়। এখানে যাত্রীদের বিনোদনের জন্যে কিছু না থাকলে কি হবে, পাশেই জানালাটা খোলা আছে- প্রকৃতি, পরিবেশ ও লোকালয়ভেদে সেখানে একের পর এক দৃশ্যপট পাল্টে যাচ্ছে। এখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা অপ্রতুল হলে কি হবে- কালিঝুলি মাখা কোচ ফ্যানগুলো তো ঘুরছে, হোক সেটা ঢিমেতালে।
অবশ্য দুধের স্বাদ ঘোলে মেটানোর এই পদ্ধতি অধরা যতটা সহজভাবে মেনে নিয়েছে, নিবিড় ততটা নয়। বারবার প্রতীককে গালাগাল দিচ্ছে আর বলছে, "শালা, আর ট্রেন পাইলি না!"
প্রতীক ভেবে পায় না নিবিড়ের এত রাগ আসে কোত্থেকে। টিকেট করার সময় ট্রেন তো আর ডিসপ্লেতে থাকে না যে কোনটা কেমন চড়ে দেখে নিবে।
সুজানার আপাতত এসবে কোন মনোযোগ নেই। কানে ইয়ার-ফোন গুঁজে দিয়ে ও এখন নখে নেইল-পলিশ ছোঁয়ানোয় ব্যস্ত, যেন সহসাই কোন এক তরুণ এসে ওর হাত ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বসবে, নখে নেইল পলিশ না দেখলে তরুণটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে।
নিবিড় ভাবছে এই সুজানা আর প্রতীকের যন্ত্রণাই কি ওর জন্যে যথেষ্ট ছিল না, যে আবার উটকো ঝামেলা হিসেবে অধরা এসে জুড়ে বসেছে।
মেয়েটার এভাবে ওদের সাথে যুক্ত হওয়ার ব্যাপারটা নিবিড়ের কাছে এখনও এক রহস্য। গত কয়েকদিন কতভাবে বলা হয়েছে ওকে, রাজী হয়নি। অথচ আজ সকালে হুট করে ফোন দিয়ে জানাল যে ও যাচ্ছে।

Post Comment

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

মনময় = মন্ময়

মনময় = মন্ময়
================
***
শুক্রবারে নিজের চেম্বারে বসি। রোগীর ভিড় লেগেই থাকে। সেদিনও দেখছিলাম। 'আলপনা' নামের ছাব্বিশ-সাতাশের একটি মেয়েকে নিয়ে এসেছিলো তার হাজব্যান্ড মৃদুল। আলপনাকে চেকআপের পর বললাম- "দেখুন,patientএর যা অবস্থা দেখলাম,উনাকে হসপিটালে অ্যাডমিট করা উচিত। আমার চেম্বারে না এনে-"
"ওকে হসপিটালে ভর্তি করতে চাই না", মৃদুল বলল।
"patient কিন্তু dangerous, বাসায় সামলাতে পারবেন বলে মনে হচ্ছে না। কতদিন ধরে এই অবস্থা?"
"তিন মাস ধরে।Dr., আপনি just মেডিসিনগুলো prescribe করে দেন প্লিজ।"
"দিচ্ছি। মনে রাখবেন, একদিনের জন্যও এগুলো discontinue করা যাবে না।"
"Dr.,একটা request ছিল।"
" জি,বলুন।"
"ওর সুস্থ হওয়াটা খুব জরুরী।আপনার diagnosisএর সুবিধার জন্য আলপনার লেখা বেশ কিছু পেপারস এনেছি। যদি দেখতেন..."
"দেখুন, diagnosis হয়ে গেছে।আমি psychiatrist,psychologist নই যে-"
"জানি, আপনার কাছে আসার আগে একজন psychologistকে দেখিয়েছি।"
"আচ্ছা,রেখে যান। সময় হলে দেখব।"

Post Comment